অসুস্থতার কারনে খালেদা জিয়া আদালতে হাজির হননি

0
2146

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলার শুনানিতে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে আদালতে হাজির করার দিন ধার্য থাকলেও তাকে আদালতে আনা হয়নি। কারাবন্দী খালেদা জিয়া অসুস্থ, তাই তাকে আদালতে আনা যায়নি বলে জানিয়েছেন তার আইনজীবী আব্দুর রেজ্জাক খান। আদালত খালেদা জিয়ার হাজিরের জন্য আগামী ১৪ মে দিন ধার্য করেছেন।

Advertisement

রোববার ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ড. মো. আখতারুজ্জামান এ আদেশ দেন। আজ ঢাকার বকশীবাজারে স্থাপিত অস্থায়ী আদালতে এই মামলার তদন্ত কর্মকর্তা দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক হারুন অর রশিদকে জেরার দিন ধার্য ছিল। তবে অসুস্থ থাকায় তাকে আদালতে হাজির করতে পারেননি কারা কর্তৃপক্ষ। তাই পরবর্তী শুনানির জন্য আগামী ১৪ মে নতুন দিন ধার্য করা হয়।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here