অসিনের বিয়ে ২৬ নভেম্বর

0
1173

অসিনের বিয়ে ২৬ নভেম্বর

বিনোদন ডেস্ক : বেশ কিছু দিন ধরে শোনা যাচ্ছিল বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন বলিউড অভিনেত্রী অসিন। মাইক্রোম্যাক্সের প্রতিষ্ঠাতা রাহুল শর্মার সঙ্গে অবশেষে গাঁটছড়াটা বেঁধেই ফেলছেন এ অভিনেত্রী। আগামী ২৬ নভেম্বর সাত পাকে বাঁধা পড়বেন এ জুটি। আর বিয়ের মূল আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে দিল্লির একটি হোটেলে। জানা গেছে, বেশ গোপনীয়তা এবং নিরাপত্তা বেষ্টনির মধ্যে বিয়ের কাজ সম্পন্ন হবে। শুধু এ জুটির ঘনিষ্ঠ বন্ধু এবং আত্মীয়-স্বজনরা উপস্থিত থাকবেন অনুষ্ঠানে। এর পর ২৭ নভেম্বর অনুষ্ঠিত হবে বিবাহোত্তর সংবর্ধনা। অসিন এবং রাহুলের বিয়ের সংবর্ধনা অনুষ্ঠিত হবে ওয়েস্ট ইন গ্রীন নামের একটি প্রাইভেট ফার্মহাউজে। এখানেই সাত পাকে বাঁধা পড়েছিলেন অভিনেতা শহিদ কাপুর এবং মিরা রাজপুত। এখানেই শেষ নয়। এ জুটির বিয়ের সংবর্ধনা রয়েছে মুম্বাইয়েও। তবে সেখানে কবে সংবর্ধনা অনুষ্ঠিত হবে তা এখনো নির্ধারিত হয়নি। মনে করা হচ্ছে ২৮ অথবা ২৯ নভেম্বর যে কোনো একদিন এটি অনুষ্ঠিত হবে। এরই মধ্যে এ বিয়ের প্রস্তুতি শুরু হয়ে গেছে বলেও শোনা যাচ্ছে।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here