অযুর অঙ্গগুলো একবার একবার ধৌত করা

0
202

১৫৯। হাদীস : হযরত ইবনে আব্বাস (রাঃ) থেকে বর্ণিত, হুযুর (সাঃ) একবার একবার করে অযুর অঙ্গগুলো ধৌত করেছেন।

Advertisement

১৬০। হাদীস : হযরত আবদুল্লাহ ইবনে যায়েদ (রাঃ) থেকে বর্ণিত, হুযুর (সঃ) অযুর অঙ্গগুলো দু’বার করে ধৌত করেছেন।

১৬১। হাদীসঃ হযরত ওসমান (রাঃ)-এর গোলাম হুমরান (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন, তিনি হযরত ওসমান (রাঃ)-কে দেখেছেন, তিনি এক সময় তাঁকে অযুর পানির পাত্র নিয়ে আসার জন্য বললেন। অতঃপর হযরত ওসমান (রাঃ) উক্ত পানি হতে হাতের কব্জি পর্যন্ত তিন বার করে পানি বইয়ে ধৌত করলেন। তারপর উক্ত পাত্রে ডান হাত ঢুকিয়ে কুলি করলেন, নাকে পানি দিলেন। তারপর মুখমণ্ডল তিন বার এবং উভয় হস্ত কনুই পর্যন্ত তিন বার করে ধৌত করলেন। তারপর মাথা মাসেহ করলেন। তারপর পদদ্বয় টাখনু পর্যন্ত তিন বার করে ধৌত করলেন। তারপর বললেন, রাসূলুল্লাহ (সঃ) ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার অযুর ন্যায় অযু করবে এবং হুজুরে কলবের সাথে দু’রাকাআত নামায আদায় করবে, তার অতীতের সকল সগীরা গুনাহ ক্ষমা করে দেয়া হবে।

ইব্রাহীম থেকে অপর এক সনদে হযরত ওরওয়া থেকে বর্ণিত, তিনি হুমরান থেকে রেওয়ায়েত করেন, হযরত ওসমান (রাঃ) অযু শেষে বলেছেন, আমি তোমাদেরকে একখানা হাদীস শুনাচ্ছি।য যদি পবিত্র কোরআনের আয়াত يكتمون إِنَّ الَّذِينَ : مَا أَنْزَلْنَا مِنَ الْبَيِّنَتِ الاية )আমি নিদর্শনসমূহের মধ্য হতে যা অবতীর্ণ করেছি যারা তা গোপন করে) না হত, তা হলে তোমাদেরকে উক্ত হাদীসখানা শুনাতাম না। হাদীসখানা হল, আমি রাসূল (সঃ)-কে বলতে শুনেছি, যে ব্যক্তি উত্তমরূপে অযু করবে এবং নামায আদায় করবে, তার নামায পড়া পর্যন্ত মধ্যবর্তী সময়ের সকল গুনাহ ক্ষমা করে দেয়া হবে।

১৬২। হাদীসঃ হযরত আবূ ইদ্রীস হযরত আবূ হুরায়রা (রাঃ)-কে রাসূলুল্লাহ (সঃ) থেকে রেওয়ায়াত করতে শুনেছেন, তিনি ইরশাদ করেন, যে ব্যক্তি অযু করবে, সে যেন নাক ঝেড়ে নেয় এবং যে ঢিলা ব্যবহার করবে, সে যেন বি-জোড় ঢিলা ব্যবহার করে।

১৬৩। হাদীসঃ হযরত আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত রাসূলাল্লাহ (সঃ) ইরশাদ করেন, তোমাদের কেউ যখন অযু করবে সে যেন নাকের ছিদ্রে পানি দিয়ে ঝেড়ে পরিষ্কার করে নেয়। আর যে ঢিলা ব্যবহার করবে সে যেন বিজোড় ঢিলা ব্যবহার করে। আর তোমাদের কেউ যখন ঘুম থেকে গাত্রোত্থান করে, সে যেন অযুর পাত্রে হাত ঢুকাবার পূর্বেই কবজি পর্যন্ত তিন বার করে ধৌত করে নেয়। কারণ রাত্রে তার হাত কোথায় ছিল সে তা জানে না।

১৬৪। হাদীস: হযরত আবদুল্লাহ বিন আমর (রাঃ) থেকে বর্ণিত, কোন এক সফরে হুজুর (সঃ) আমাদের থেকে পেছনে রয়ে গেলেন। আসরের সময় তিনি অমাদের সাথে এসে পৌঁছলেন। এ সময় আমরা অযু করছিলাম এবং আমরা পায়ে মাসেহ করতে আরম্ভ করলাম (অর্থাৎ হালকাভাবে ধৌত করতে লাগলাম)। এ সময় হুযুর (সঃ) উচ্চ স্বরে আমাদেরকে ডেকে বলেন, مِنَ النَّارِ وَيْلٌ لِلْأَعْقَابِ مِنَا পায়ের গোড়ালিগুলোর জন্য দোযখের আগুনের শাস্তি হোক (যেগুলোতে পানি পৌছেনা)। অর্থাৎ অযুর অঙ্গগুলো ভালভাবে ধৌত করতে হবে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here