অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 44144

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (44144, 'post_views_count', '0')

0

মাদারীপুরের কালকিনিতে নারায়ণ মল্লিক(১৫) নামে এক এসএসসি পরীক্ষার্থী ফরম পূরণের টাকা জোগাতে না পেরে অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।রোববার (১০ নভেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। সে উপজেলার নবগ্রাম উচ্চ বিদ্যালয়ের এবারের এসএসসি পরীক্ষার্থী ছিল।

Advertisement

নিহত নারায়ণ মল্লিক উপজেলার নবগ্রাম এলাকার নবগ্রামের সদানন্দ মল্লিকের ছেলে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, নারায়ণ মল্লিক এসএসসি পরীক্ষার ফরম পূরণ করার জন্য তার পরিবারের কাছে টাকা চায়।

কিন্তু তার পরিবার দরিদ্র হওয়ায় এ টাকা জোগাড় করতে ব্যর্থ হয়। এ নিয়ে তার পরিবারের লোকজনের সঙ্গে নারায়ণের বাকবিতণ্ডা হয়। একপর্যায় নারায়ণ অভিমান করে তার নিজ ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরে খবর পেয়ে উপজেলার ডাসার থানা পুলিশ তার ঝুলন্ত লাশ উদ্ধার করে।

এ ব্যাপারে উপজেলার ডাসার থানার ওসি (তদন্ত) মো. নাসিরউদ্দন বলেন, ফরম ফিলাপের টাকা নিয়ে পরিবারের সঙ্গে বাকবিতণ্ডায় নারায়ণ আত্মহত্যা করেছে। আমরা লাশ উদ্ধার করেছি। এখন পরবর্তী পদক্ষেপ নেয়া হচ্ছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here