অভিনব কৌশলে বাড়ির ছাদে গাঁজা চাষ

0
1490

যশোর র‌্যাব-৬ এর সদস্যরা বেনাপোলের পুটখালি গ্রামে একটি দুইতলা বাড়ির ছাদে গাঁজা চাষের সন্ধান পেয়েছেন। অভিযান চালিয়ে শনিবার রাতে তারা উদ্ধার করেছেন বিপুল পরিমোণ গাজা গাছ।

Advertisement

র‌্যাব জানায়, বাড়ির মালিক মুজিবর রহমান বিশ্বাসকে আটক করা হয়েছে। ছাদের প্রায় দুই কাঠা জায়গা জুড়ে মাটি দিয়ে তাতে গাঁজার চাষ করতেন মজিবর একথা জানালেন র‌্যাবের কর্মকর্তারা। রোববার দুপুরে র‌্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, র‌্যাব-৬, সিপিসি-৩ যশোর ক্যাম্পের ভারপ্রাপ্ত কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ ছুরত আলম এর নেতৃত্বে একটি দল বেনাপোলের পুটখালী পশ্চিম পাড়া মাদক ব্যবসায়ী মোঃ মজিবর রহমানকে আটক করে তার নিজস্ব দুইতলা বসত বিল্ডিং এর ছাদের উপর থেকে বিপুল পরিমানে গাঁজার গাছ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার গাছ এবং আসামীকে যশোর বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। উক্ত আসামীর বিরুদ্ধে যশোর জেলার বেনাপোল পোর্ট থানার মামলা নং-২৭, তাং-১৪/১০/১৮ ইং, ধারা- ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন (সংশোধিত/২০০৪) এর ১৯(৩) রুজু করা হয়েছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here