অপরাধীরা জিম্মিদের হত্যা করে আর অপরাধীদের হত্যা করে পুলিশ

4
769

গতকাল শুক্রবার ব্রাজিলের দুটি ব্যাংকে ডাকাতির চেষ্টা হয়েছে। এ সময় গোলাগুলিতে ডাকাত ও জিম্মিসহ ১২ জন নিহত হয়েছে।

Advertisement

 

নিহতদের মধ্যে একজন শিশুও রয়েছে। দেশটির কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, ব্রাজিলের উত্তরপূর্বাঞ্চলীয় প্রদেশ সিয়ারার মিলাগ্রেস শহরে শুক্রবার রাতে এই ঘটনা ঘটেছে।মিলাগ্রেসের মেয়র লিয়েলসন লান্ডিন জানান, ডাকাতরা এক শিশুসহ চারজনকে জিম্মি করেছিল। জিম্মি করা ব্যক্তিরা সবাই একই পরিবারের সদস্য। তিনি জানান, অপরাধীরা জিম্মিদের হত্যা করে আর অপরাধীদের হত্যা করে পুলিশ।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here