অপরাধ নির্মূলে সিদ্ধিরগঞ্জের প্রতিটি ওয়ার্ডে অভিযান চলবে : শাহীন পারভেজ

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 38706

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (38706, 'post_views_count', '0')

0

সাইফুল্যাহ মোঃ খালিদ রাসেল : মাদক, জঙ্গি, চাঁদাবাজ, ভূমিদস্যুসহ নানা ধরনের অপরাধ মূলক কর্মকান্ড নির্মূল করতে সিদ্ধিরগঞ্জের প্রতিটি ওয়ার্ডে অভিযান চলবে বলে জানান সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মীর শাহীন পারভেজ। সাংবাদিকদের সাথে আলোচনায় মীর শাহীন পারভেজ বলেন, সিদ্ধিগঞ্জে কোন ধরনের অপরাধ মূলক কর্মকান্ড করতে দেওয়া হবে না। অপরাধ চিরতরে নির্মূল করতে সিদ্ধিরগঞ্জের প্রতিটি পাড়া-মহল্লায় পুলিশ খুব দ্রুত অভিযান চালাবে। জেলা পুলিশ অপরাধীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকায় অপরাধীরা গা ঢাকা দিয়েছে। এসব অপরাধীদের আইনের আওতায় আনতে মাঠ পর্যায়ে পুলিশের টিম কাজ করছে। সিদ্ধিরগঞ্জ থানার ওসি মীর শাহীন পারভেজ আরও বলেন, আইনের উর্দ্ধে কেউ নয়।

Advertisement

যত বড় প্রভাবশালী হউক না কেন অপরাধ কর্মকান্ডে জড়ালেই তাকে অবশ্যই আইনের আওতায় আনা হবে এবং কোন ধরনের ছাড় দেওয়া হবে না। আর এ সকল অপরাধীদের তালিকা করে তাদের কঠোর হাতে দমন করা হবে। এলাকাবাসীকে উদ্দেশ্য করে ওসি মীর শাহীন পারভেজ বলেন, আপনাদের এলাকাতে যারা অপরাধ কর্মকান্ডের সাথে জড়িত তাদের বিষয়ে থানা পুলিশকে জানান। তথ্যদাতাদের পরিচয় গোপন রাখা হবে।

পুলিশের অপরাধ নির্মূল কাজে যদি এলাকাবাসী সহযোগীতা করে তাহলে খুব দ্রুত অপরাধ মুক্ত সিদ্ধিরগঞ্জ গড়তে সহজ হবে। তাই অপরাধীদের বিরুদ্ধে তথ্য দিয়ে পুলিশকে সহযোগীতা করার আহবান জানান মীর শাহীন পারভেজ।

সিদ্ধিরগঞ্জ এলাকার বাসিন্দারা জানান, পুলিশের তৎপরতা থাকায় সিদ্ধিরগঞ্জ এলাকাতে অপরাধীদের আনাগোনা অনেক হারে কমেছে। ওসি মীর শাহীন পারভেজ বিভিন্ন এলাকায় অপরাধীদের ধরতে নিজেই যান। তার হাতে অর্পিত দায়িত্ব তিনি নিরলস ভাবে পালন করে যাচ্ছেন। তার কাজের এই ধারাবাহিকতা অব্যাহত থাকলে অচিরেই সিদ্ধিরগঞ্জ অপরাধ মুক্ত হবে ইনশাআল্লাহ।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here