অন্তঃসত্ত্বা কে পিটিয়ে হত্যা

0
717

লোহাগাড়া উপজেলার চুনতি হাজির পাড়ায় গত শনিবার ২২ জুন আনুমানিক রাত ৯টার সময় পারুল আক্তার নামের আট মাসের গর্ভবতী স্ত্রীকে মারধর করে স্বামী জয়নাল আবেদীন জনু।মেরে পারুলকে পদুয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চট্টগ্রাম হাসপাতালে রেফার করে।

Advertisement

পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত সোমবার রাতে মৃত্যুবরণ করেন। পারুলের ১ মেয়ে ১ ছেলে।

পারুলের ১২ বছরের মেয়ে মুনতাহীন বলেন, আমার মাকে আমার আব্বা ও ফুপি দুজনেই মারধর করে।

পারুলের পৈতৃক বাড়ির অভিযোগ তার মেয়েকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে।

স্থানীয় ইউপি সদস্যর কাছে এব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, তদন্তের ভিত্তিতে অপরাধী প্রমাণিত হলে,অপরাধীর সর্বোচ্চ শাস্তি দাবী করেন।

পারুলের পৈতৃক বাড়ির লোকেরা প্রশাসনের কাছে সঠিক তদন্তের ভিত্তিতে হত্যাকারী জয়নাল আবেদীন জনুর সর্বোচ্চ শাস্তি দাবি করেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here