অনস্ট্রিট গাড়ি পার্কিং চালু রাজধানীতে যানজট কমাতে

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 13316

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (13316, 'post_views_count', '0')

0

ঢাকা মহানগরীর যানজট নিরসন এবং সম্মানিত নগরবাসীর গাড়ি পার্কিং এর সুবিধার্থে অস্থায়ীভাবে অনস্ট্রিট গাড়ি পার্কিং ব্যবস্থা চালু করা হয়েছে। অনস্ট্রিট গাড়ি পার্কিং স্থান

Advertisement

ট্রাফিক পূর্ব বিভাগ
দয়াগঞ্জ মোড় হতে জুরাইন রেলগেট (মীর হাজিরবাগ নতুন বাজার) এর এক পার্শ্বে ১০০ টি, মতিঝিলস্থ বিনিয়োগ বোর্ড হতে পিপলস ইন্সুরেন্স পর্যন্ত

রাস্তার এক পার্শ্বে ১২০ টি, বায়তুল মোকারমস্থ স্বর্ণ মার্কেট লিংক রোডের এক পার্শ্বে ৩০ টি, মতিঝিলস্থ জনতা ব্যাংক প্রধান কার্যালয় হতে বক চত্বর পর্যন্ত রাস্তার উভয় পার্শ্বে ৩০ টি, মতিঝিলস্থ বাবে রহমত ক্রসিং হতে এজিবি কলোনি বাজার পর্যন্ত রাস্তার এক পার্শ্বে ৬০ টি। নয়া পল্টনস্থ পলওয়েল মার্কেটের এক পার্শ্বে ১৮ টি, মতিঝিলস্থ কমিশনার গলি হতে মন্দির পর্যন্ত রাস্তার এক পার্শ্বে ২৫ টি, মতিঝিলস্থ বন ও শিল্প ভবন হতে শাপলা চত্বর পর্যন্ত রাস্তার উভয় পার্শ্বে  ৪০টি , মতিঝিলস্থ ২৪ তলা বিল্ডিং থেকে অ্যালিকো বিল্ডিং পর্যন্ত রাস্তার এক পার্শ্বে ৫০ টি, কমলাপুর পীরজঙ্গী মাজার হতে কমলাপুর পর্যন্ত রাস্তার উভয় পার্শ্বে ৪০ টি, মতিঝিল আইডিয়াল স্কুল এন্ড কলেজের সামনের রাস্তার উভয় পার্শ্বে ৪০ টি, মতিঝিলস্থ আল-হেলাল পুলিশ বক্স হতে বাবে রহমত পর্যন্ত রাস্তার উভয় পার্শ্বে ২৫ টি, মাতুয়াইল মাতৃসদন হাসপাতাল থেকে হাশিম রোড পর্যন্ত সার্ভিস রোডের এক পার্শ্বে ১০০ টি গাড়ির পার্কিং ব্যবস্থা চালু করা হয়েছে।

ট্রাফিক–দক্ষিণ বিভাগ
হলি ফ্যামিলি হাসপাতাল হয়ে নেভী কল্যাণ ফাউন্ডেশন পর্যন্ত রাস্তার এক পার্শ্বে ৯০ টি, বেইলী রোডের উত্তর পার্শ্বে ১০০ টি, এলিফ্যান্ট রোডস্থ বাটা সিগন্যাল হতে গাউছিয়া মার্কেট পর্যন্ত রাস্তার এক পার্শ্বে ৭৫ টি, পলাশী হতে নীলক্ষেত মোড় পর্যন্ত রাস্তার এক পার্শ্বে ১১৭ টি, নিউমার্কেট ১নং গেইট রাস্তার উভয়পার্শ্বে ২৫০ টি, নিউমার্কেট ২নং গেট হতে ০৪নং গেট পর্যন্ত রাস্তার পশ্চিম পার্শ্বে  ১৫০টি। ধানমন্ডি ৪, ৫, ৬, ৭ ও ৮ নং রোড, মিরপুর রোডের সাথে গ্রিন রোডের সংযোগকারী রাস্তার উভয় পার্শ্বে ৭৫ টি, সাত মসজিদ রোডের পশ্চিম পার্শ্বে (জিগাতলা হতে বাংলাদেশ মেডিকেল হাসপাতাল পর্যন্ত) ১০০ টি গাড়ির পার্কিং ব্যবস্থা চালু করা হয়েছে।

ট্রাফিক–উত্তর বিভাগ
জসিম উদ্দিন সংলগ্ন উত্তরা ১নং সেক্টর এর সার্ভিসলেনে হোটেল মেপললিপ হতে সাউথ-ইস্ট ব্যাংক পর্যন্ত রাস্তার পূর্ব পার্শ্বে ৯০টি, জসিম উদ্দিন সংলগ্ন উত্তরা ৩নং সেক্টরের সার্ভিস লেনে জিবিটি টাওয়ার (ব্র্যাক ব্যাংক) হতে সিয়াম টাওয়ার পর্যন্ত রাস্তার পূর্ব পার্শ্বে ৩০টি, জসিম উদ্দিন সংলগ্ন উত্তরা ৩নং সেক্টরের সার্ভিস লেনে এবিসি টাওয়ার হতে উত্তরা টাওয়ার (লাজ ফার্মা) পর্যন্ত রাস্তার উত্তর পার্শ্বে ২৫টি। জসিম উদ্দিন সংলগ্ন এবিসি টাওয়ার হতে এস্টনিস্ট শপিং সেন্টার পর্যন্ত রাস্তার পূর্ব পার্শ্বে ৩০টি,  উত্তরাস্থ সিঙ্গাপুর প্লাজা হতে রাজলক্ষ্মী কমপ্লেক্স পর্যন্ত রাস্তার পশ্চিম পার্শ্বে ৫০টি, উত্তরাস্থ লতিফ ইম্পেরিয়াল খাজানা হোটেল হতে কুশল সেন্টার পর্যন্ত রাস্তার পশ্চিম পার্শ্বে ১০টি,  উত্তরাস্থ কুশল সেন্টার হতে বেলী কমপ্লেক্স পর্যন্ত রাস্তার পশ্চিম পার্শ্বে ২০টি, উত্তরাস্থ বেলী কমপ্লেক্স হতে  লন্ডন প্লাজা পর্যন্ত রাস্তার পশ্চিম পার্শ্বে২৫টি, উত্তরাস্থ লন্ডন প্লাজা হতে এস.বি প্লাজা পর্যন্ত রাস্তার পশ্চিম পার্শ্বে  ১৫টি, উত্তরাস্থ এসবি প্লাজা হতে এবি মার্কেট পর্যন্ত রাস্তার পশ্চিম পার্শ্বে ৩০টি।

উত্তরাস্থ এবি মার্কেট হতে আমির কমপ্লেক্স পর্যন্ত রাস্তার পশ্চিম ও রবীন্দ্র সরণীর উত্তর পার্শ্বে ২০টি, উত্তরা আমির কমপ্লেক্সের পশ্চিমে এইচএম প্লাজা পর্যন্ত রাস্তার পূর্ব পার্শ্বে ৯০টি, বনানী ১৭ নং রোডের হাউজ নং-০৫ হতে শুরু করে হাউজ নং-৩৫/এ পর্যন্ত রাস্তার উত্তর পার্শ্বে৭৫টি, বনানী ১৭ নং রোডের হাউজ নং-৮ এবিসি টাওয়ার হতে শুরু করে হাউজ নং-৪২ ইকবাল সেন্টার পর্যন্ত রাস্তার উত্তর পার্শ্বে      ৭৫টি গাড়ির পার্কিং ব্যবস্থা চালু করা হয়েছে।

এছাড়াও বনানী রোড নং-১৯/এ এর হাউজ নং-৬২ হতে শুরু করে হাউজ নং-৯৩ পর্যন্ত রাস্তার পশ্চিম পার্শ্বে ৪০টি, গুলশান রোড নং-১০৩ এর হাউজ নং-সিইএন (বি)-৫ হতে শুরু করে হাউজ নং-১ পর্যন্ত রাস্তার দক্ষিণ পার্শ্বে ৭০টি, গুলশান রোড নং-১০৯ এর হাউজ নং-সিইএন-৪ হতে হাউজ নং-৭ পর্যন্ত রাস্তার উত্তর পার্শ্বে ৫০টি, মহাখালীস্থ স্কয়ার বিল্ডিং এর পশ্চিম পার্শ্বে স্কয়ার বিল্ডিং হতে শুরু করে খাবার ঘর হোটেল ৭৭/১ পর্যন্ত রাস্তার পশ্চিম পার্শ্বে ২৫টি।

মহাখালীস্থ ব্র্যাক ইউনির্ভাসিটির সামনে হাউজ নং-৬৭/৮ হতে শুরু করে মহাখালী কমিউনিটি সেন্টার বিয়্যামগার পর্যন্ত রাস্তার পশ্চিম পার্শ্বে ২০টি, তিতুমীর কলেজের সামনে (ব্যাংক এশিয়া) হাউজ নং-৮২ হতে শুরু করে হাউজ নং-৮২ পর্যন্ত রাস্তার পশ্চিম পার্শ্বে ১৫টি,      উত্তরা ১২নং চৌরাস্তা থেকে দিয়াবাড়ি খালপাড় রাস্তার দক্ষিণ পার্শ্বে ৪০টি, মহাখালী ফ্লাইওভারের নীচ হতে সৈনিক ক্লাবগামী ফিডার রোড পর্যন্ত রাস্তার উভয় পার্শ্বে ২৫টি, তেজগাঁও শিল্পাঞ্চলস্থ বিএসটিআই এর পূর্ব-পশ্চিম পার্শ্বে ০৫টি, তেজগাঁও শিল্পাঞ্চলস্থ বিটাক এর পূর্ব-পশ্চিম পার্শ্বে ০৫টি, তেজগাঁও শিল্পাঞ্চলস্থ সোনালী ব্যাংক এর পূর্ব-পশ্চিম পার্শ্বে ০৫টি গাড়ির পার্কিং ব্যবস্থা চালু করা হয়েছে।

ট্রাফিক–পশ্চিম বিভাগ
ফার্মগেটস্থ খেজুর বাগান গোল চত্ত্বরের পূর্ব পার্শ্বে ৪০ টি, মিরপুর স্টেডিয়ামের পার্শ্বে মিল্ক ভিটা রোড এর উত্তর পার্শ্বে (লাভ রোড) ১৫ টি, চিড়িয়াখানা রোড (সনি সিনেমা হল হতে চিড়িয়াখানা) ফুটপাত সংলগ্ন মূল সড়কের উভয় পাশে ২০ টি, মিরপুর-১৪ হতে টেকনিক্যাল (প্রিন্সিপাল আবুল কাশেম রোড  এর বশির উদ্দিন স্কুল এর গলি হতে র‌্যাব-৪ এর কার্যালয় এর গলি পর্যন্ত) মূল সড়কের পূর্ব পার্শ্বে ২০ টি।

কঁচুক্ষেত রোডস্থ ইব্রাহীমপুর বাজার রোড ও কঁচুক্ষেত রোড এর সংযোগস্থল হতে উত্তর ও দক্ষিণ প্রধান সড়ক এর পশ্চিম পার্শ্বে ২৫ টি, মিরপুর-১৪ বাসস্ট্যান্ড হতে পুলিশ স্মৃতি স্কুল ও কলেজ পর্যন্ত মূল সড়কের দক্ষিণ পার্শ্বে, ২০ টি , মিরপুর শাহ্ আলী মাজার হতে মুক্তিযোদ্ধা মার্কেট ক্রসিং পর্যন্ত রাস্তার উত্তর পার্শ্বে ২০ টি গাড়ির পার্কিং ব্যবস্থা চালু করা হয়েছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here