অটোভ্যান ছিনতাই করে স্কুল শিক্ষার্থী চালককে হত্যা

0
809

দরিদ্র পিতার সন্তান রনি (১৩) ছুটির অবসরে অটোভ্যান চালিয়ে সংসারে অবদান রাখতো। সেই রনিকে হত্যা করে তার অটোভ্যানটি ছিনতাই হয়। গতকাল রবিবার রাতে পাবনার সাঁথিয়ায় এ ঘটনা ঘটে। এ বিষয়ে জড়িত অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয় ও পুলিশ সুত্রে জানা

Advertisement

যায়, উপজেলার ভুলবাড়িয়া ইউনিয়নের বৃহস্পতিপুর গ্রামের দরিদ্র উজ্জলের ছেলে রনি আতাইকুলা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র ছিলো। গতকাল অটোভ্যান চালিয়ে সন্ধ্যায় বাড়ি না ফেরায় পরিবারের লোকজন থানা পুলিশকে বিষয়টি জানায়। খোঁজাখুঁজির একপর্যায়ে এলাকায় প্রকাশ পায় সাঁথিয়ার অর্জুন নামে এক মেকার একটি ভ্যান কিনেছেন। এ সময় বিক্রেতার ছবি মোবাইলে ধারন করে রেখেছেন। বিষয়টি থানা পুলিশকে জানালে সেই ছবি দেখে আতাইকুলা থানার ওসি মাসুদ রানা অভিযান চালিয়ে আতাইকুলা থানার তৈলকপি গ্রামের আবুল হোসেনের দুই ছেলে আসাদুল (৩৫) ও আশরাফুলকে (৩০) আটক করে। আটককৃতরা পুলিশকে জানান, ভাড়ার কথা বলে ডেকে নিয়ে তাকে হত্যা করে সাঁথিয়া থানার দরিজগনাথপুর শ্বশানঘাটের জঙ্গলে ফেলে রাখা হয়েছে।
সাঁথিয়া থানার ওসি হাসান ইনাম বলেন, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় মামলা হয়েছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here