অজ্ঞাতনামা এক তরুণীর লাশ উদ্ধার

0
801

মৌলভীবাজারের রাজনগরে এক তরুণীর (২৮) লাশ উদ্ধার করা হয়েছে। তার পরিচয় জানা যায়নি। তার পরনে কালো বোরকা এবং কানে দুল ছিল। শুক্রবার রাত ৮টার সময় উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ খারপাড়া এলাকার মাছুগাঙ্গঁ থেকে লাশটি উদ্ধার করেছে রাজনগর থানার পুলিশ। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

Advertisement

রাজনগর থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যার পর উপজেলার দক্ষিণ খারপাড়া গ্রামের মোবারক মিয়ার বাড়ির কাছে মাছুগাঙ্গেঁর পানিতে একটি লাশ ভাসতে দেখেন স্থানীয় কিছু লোকজন। পরে তারা রাজনগর থানার পুলিশকে খবর দিলে রাত ৮টার সময় স্থানীয় লোকজনের সহায়তায় পুলিশ লাশ উদ্ধার করে।

লাশের ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে এখনো নিহতের পরিচয় জানা যায়নি বলে জানিয়েছে পুলিশ।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here