অজ্ঞাত যুবতীর লাশ উদ্ধার

8
1214

নেত্রকোনা সদর উপজেলার দক্ষিণ বিশিউড়া দাপুনিয়া গ্রামের ধানের জমি (ক্ষেত) থেকে এক যুবতীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে লাশের পরিচয় পাওয়া যায়নি।

Advertisement

 

আনুমানিক ১৯/২০ বছর বয়স হতে পারে। নেত্রকোনা মডেল থানার ওসি মোঃ বোরহান উদ্দিন খান সত্যতা নিশ্চিত করে বলেন, ধানক্ষেতে লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী শনিবার সকালে আনুমানিক সারে ১০টার দিকে থানায় খবর দিলে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। প্রাথমিকভাবে লাশের কোন পরিচয় পাওয়া যায়নি। মৃত্যুর কারণ ও বলা যাচ্ছে না। তবে মনে হচ্ছে নারিটি বাইরের কোন এলাকার। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here