চৌমুহনীতে রবীন্দ্র ও নজরুল জয়ন্তী উৎসব

0
628

ইয়াকুব নবী ইমন: ‘মুক্তিযুদ্ধের চেতনায় নতুন প্রজন্ম গড়ে তোল’ এই শ্লোগানকে সামনে রেখে অগ্রযাত্রা খেলাঘর আসরের উদ্যেগেনোয়াখালীর চৌমুহনীতে রবীন্দ্র-নজরুল জয়ন্তী-২০১৯ উদযান করা হয়েছে। এ উপলক্ষে সোমবার সন্ধায় করিমপুর রোডের পুলিশ ফাঁড়ির সামনে এক আলোচনা সভা, সংবর্ধনা, কুইজ প্রতিযোগীতা, সাংস্কৃতিক সন্ধ্যা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Advertisement

অগ্রযাত্রা খেলাঘর আসর চৌমুহনী শাখার সভাপতি এম ওবায়দুল হক জুয়েলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশিষ রায়ের সঞ্চালনয় অনুষ্ঠানের উদ্বোধন করেন  সম্মেলিত সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য আবুল ফারাহ পলাশ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগমগঞ্জ উপজেলা পরিষদের  চেয়ারম্যান ওমর ফারুক বাদশা।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান নুর হোসেন মাসুদ, জেলা পরিষদ সদস্য আক্তার হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা উর্মী, খেলাঘর নোয়াখালী জেলা কমিটির সাধারণ সম্পাদক বাবু দীপক আইচ প্রমূখ। অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here