সিলেট নগরীর মিরাবাজারের মিতালী আবাসিক এলাকার একটি বাসায় মা ও ছেলেকে গলা কেটে ও বালিশচাপা দিয়ে হত্যা করা হয়েছে। আজ রোববার বেলা দেড়টার দিকে কোতোয়ালি থানা পুলিশ লাশ দুটি উদ্ধার করে। পুলিশ জানায়, প্রতিবেশীদের তথ্যের ভিত্তিতে তারা মিরাবাজারের মিতালী আবাসিক এলাকার ১৫ নম্বর বাসায় যায়।
সেখানে গিয়ে তিন তলার বাসার নিচ তলার ফ্লাট মা রুফিয়া বেগমের (৩৫) ও ছেলে এসএসসি পরীক্ষার্থী রবিউল ইসলাম রুকনের (১৬) লাশ উদ্ধার করে। দুটি লাশের মধ্যে মা রুফিয়া বেগমের গলাকাটা লাশ উদ্ধার করা হয়। আর ছেলে রুকনকে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

