রংপুরে রুশ বিপ্লবের ১০১ তম বার্ষিকী এবং বাসদ (মার্কসবাদী)র ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

0
684

গতকাল ১৫ নভেম্বর ২০১৮ বাসদ (মার্কসবাদী) রংপুর জেলা শাখার উদ্যোগে মহান রুশ বিপ্লবের ১০১ তম বার্ষিকী ও বাসদ (মার্কসবাদী)র ৩৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকাল ১১.৩০ মিনিটে প্রেসক্লাব হতে র‌্যালি শুরু হলে পুলিশ বাধা দেয় ফলে র‌্যালি সংক্ষিপ্ত করতে হয়।

Advertisement

র‌্যালি শেষে সুমি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা সমন্বয়ক কমরেড আনোয়ার হোসেন বাবলু সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা কমিটির সদস্য আহসানুল আরেফিন তিতু, রোকনুজ্জামান রোকন, আবু রায়হান বকশি। সভাপতির বক্তব্যে আনোয়ার হোসেন বাবলু বলেন পুঁজিবাদী শোষণমূলক ব্যবস্থার বিরুদ্ধে সাম্যের সমাজ গড়ে তোলার জন্য ঐক্যবদ্ধ গণ-আন্দোলন গড়ে তুলতে হবে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here