খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে রাজধানীতে বিএনপির বিক্ষোভ মিছিল

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 26196

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (26196, 'post_views_count', '0')

0

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে দলটি। এসময় অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসা দাবিতে বিভিন্ন স্লোগান দেন নেতাকর্মীরা। আজ শনিবার সকাল ৮টার দিকে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে তোপখানা রোডে একটি মিছিল বের করে দলটির নেতাকর্মীরা।

Advertisement

এতে নেতৃত্ব দেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মিছিলে ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম সম্পাদক আরিফুর রহমান নাসিমসহ যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেন। রুহুল কবির রিজভী সাংবাদিকদের জানান, বিএনপি চেয়ারপারসন কারাগারে খুব অসুস্থ। সরকার প্রতিহিংসা করে তাকে অন্যায়ভাবে মিথ্যা মামলায় কারাগারে আটক রেখেছে। বিএনপির পক্ষ থেকে বার বার বলার পরও তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে না, এটা অমানবিক। আমরা অবিলম্বে তার মুক্তি ও সুচিকিৎসা দাবি করছি। অন্যথায় খুব শিগগিরই বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here