ঈদ

0
1202

লায়ন মোঃ গনি মিয়া বাবুল

Advertisement

রমজান মাস শেষে

ঈদ এসেছে ফিরে,

খুশী আজ বিশ্ব জুড়ে

আনন্দ সব ঘরে ঘরে।

আত্মীয়-স্বজন মহা আয়োজন

নতুন জামা-জুতো কেনা,

এসেছে শাওয়ালের চাঁদ সোনা

আকালের কালে ঈদ জমে না।

ধনী-গরীব সবাই মিলে

ঈদ উৎসব পালন করে,

প্রত্যেকে প্রত্যেকের দ্বারে

বরণ করে নেয় তারে।

কোলাকুলি মিষ্টিমধুর বুলি

পিতাকে পুত্রের কদমবুছি,

ঈদ আনন্দ ঘরে ঘরে

বারবার আসুক ফিরে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here